মূল অংশে যান

নির্বাচনি সংহিসতা বন্ধে ঢাকায় বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

নির্বাচন পরবর্তী সংহিসতা বন্ধে আগামীকাল সোমবার বিকেলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে।

রোববার দুপুরে ইসির সঙ্গে বৈঠকের পর সাবেক এমপি হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের একথা জানান।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজা করার অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে পৌঁছান তারা।

মতামত দিন