ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

আবাসিক গ্রাহকদের নিম্নস্তরের দুই ধাপে বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার করা হয়েছে। এক্ষেত্রে লাইফলাইন গ্রাহক (৫০ ইউনিট পর্যন্ত) এবং প্রথম ধাপে (৭৫ ইউনিট পর্যন্ত) আগের দাম বহাল রাখা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের চিঠির প্রেক্ষিতে বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ৩ জুন ঘোষিত নতুন ট্যারিফ অনুযায়ী, আবাসিকে লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

এরই মধ্যে প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে বিদ্যুতের নতুন ট্যারিফ পুনঃবিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পুনঃনির্ধারিত ট্যারিফে বিদ্যুৎ বিভাগের অনুমোদনক্রমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক প্রেরিত প্রান্তিক (লাইফ লাইন) গ্রাহকদের জন্য প্রস্তাবিত ট্যারিফের প্রতিফলন ঘটেনি- যা বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে।

বিদ্যুৎ বিভাগ মনে করে এর ফলে প্রান্তিক গ্রাহকগণ (লাইফলাইন) বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর বিদ্যুৎ খাতে ব্যয় অনেক বেড়ে যাবে ফলে তাদের জীবনযাত্রার উপর বিরূপ প্রভাব পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার

আপডেট সময় : ০৬:০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬