ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় গ্যাসবহনকারী লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৩ বার পড়া হয়েছে

ছবি: জনমত বার্তা

কুষ্টিয়া সদরের বাইপাস সড়কে গ্যাস পরিবহনকারী একটি লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। শনিবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌড়হাস হাইওয়ে পুলিশের ওসি আবু ওবায়েদ।

তিনি বলেন, চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা বটতৈল এলাকা থেকে শহরের দিকে আসছিল। অটোরিকশাটি একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গ্যাসবহনকারী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ঘটনাস্থলে তিনজন মারা যান।

হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত দুইজন মারা যান বলে পুলিশ জানিয়েছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুষ্টিয়ায় গ্যাসবহনকারী লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

আপডেট সময় : ০৪:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬