ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অষ্টমের বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করল মাদ্রাসা বোর্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৫১ বার পড়া হয়েছে

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোর ২০২৫ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া নানা কারণে সম্পন্ন হয়নি, তাদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশনের জটিলতা এড়াতে ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

মাদ্রাসা বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট মাদ্রাসার মাধ্যমে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ের সাহায্যে রেজিস্ট্রেশন ফি পরিশোধ ও eSIF পূরণ করতে হবে। বিলম্ব ফিসহ অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমার বর্ধিত সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৮ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আর শিক্ষার্থীদের তথ্য (eSIF) এন্ট্রির সর্বশেষ সময় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে। এর আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অষ্টমের বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করল মাদ্রাসা বোর্ড

আপডেট সময় : ০১:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬