ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুডিশিয়াল সার্ভিস কমিশনের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, দুজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে

কারাগার প্রতীকী ছবি

জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন মামুনুর রশিদ (২৮) ও মো. শুভ (২৬)।

শনিবার রাজধানীর সরকারি তিতুমীর কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক মামুনুর রশিদ নওগাঁ আদালতের একজন কর্মচারী। তিনি নিজেকে ভুয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে পরীক্ষার হলে প্রবেশ করে ওই কেন্দ্রের পরীক্ষার্থী শুভকে উত্তর লিখতে সহায়তা করছিলেন। এ সময় কেন্দ্রে উপস্থিত থাকা ঢাকা মহানগর পুলিশের স্পেশাল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাঁকে আটক করে তল্লাশি চালান। তল্লাশির সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পরীক্ষার্থী শুভ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে পরীক্ষার হল থেকেই শ্যামল নামে এক ব্যক্তির কাছে প্রশ্নপত্র পাঠান। পরে শ্যামল প্রশ্নের উত্তর তৈরি করে শুভকে একটি বিশেষ ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে জানিয়ে দিচ্ছিলেন। শুভ পরীক্ষার হলে বসে সেই উত্তর লিখছিলেন। তল্লাশি চালিয়ে শুভর কাছ থেকে ডিভাইসটি উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর কবজিতে বিশেষভাবে লাগানো একটি বিশেষ ডিভাইসও উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে মামুনুর রশিদকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং শুভকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আলামত জব্দসহ পুরো বিচারপ্রক্রিয়ায় ডিএমপির গুলশান বিভাগ সার্বিক সহযোগিতা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জুডিশিয়াল সার্ভিস কমিশনের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, দুজনের কারাদণ্ড

আপডেট সময় : ০২:৩২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬