ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা

মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদকের মহাপরিচালক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০১:৫২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১৭২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটাহাঁটি করার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। এ সময় তিন ছিনতাইকারী তার আইফোন, মানিব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নিয়ে যায়।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বরে হাঁটাহাঁটির সময় ছিনতাইয়ের শিকার হন প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা।

এ সময় আইফোনের পাসওয়ার্ডের জন্য সামুরাইয়ের উল্টো দিক দিয়ে আঘাত করে এবং বাম চোখে ঘুসি মেরে জখমও করা হয়েছে তাকে।

উপায় না দেখে পাসওয়ার্ড দিতে বাধ্য হন তিনি।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় রবিবার মামলা করেছেন তার স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘আমরা গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করছি। এখনো অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা

মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদকের মহাপরিচালক

আপডেট সময় : ০১:৫২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬