হাওরের ছয় জেলায় ধান সংগ্রহের সময় এগিয়ে আনল সরকার
- আপডেট সময় : ১১:৫৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে
হাওর অঞ্চলের কয়েকটি জেলায় আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে বোরো ধান সংগ্রহের সময় এগিয়ে এনেছে সরকার। বিশেষ পরিস্থিতিতে হাওরাঞ্চলের ছয়টি জেলায় এ কার্যক্রম ১২ দিন এগিয়ে আনা হয়েছে।
শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, ক্ষতিগ্রস্ত নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রিতে সহায়তা দিতে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে চাল সংগ্রহের পূর্ব-নির্ধারিত তারিখ ১৫ মে এগিয়ে এনে আগামী ৩ মে থেকে হাওর অঞ্চলের কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে।
দেশের অন্যান্য জেলার কৃষকদের কাছ থেকে আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞপ্তি আরো জানানো হয়, আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে পাঁচ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল।
সেই সঙ্গে এক লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।
প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে। ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই কার্যক্রম।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































