ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশাখ সামনে রেখে ইলিশের বাজারে আগুন, মণপ্রতি দাম ছাড়ালো লাখ টাকা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১২:৩৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

পহেলা বৈশাখকে সামনে রেখে বাজারে ইলিশের দামে ব্যাপক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর ও মহিপুরের পাইকারি বাজারে ছোট ও মাঝারি সাইজের ইলিশ সীমিত পরিসরে পাওয়া গেলেও বড় সাইজের ইলিশ প্রায় দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, ৯০০ থেকে ১১০০ গ্রাম ওজনের ইলিশ প্রায় নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটি মাছ পাওয়া গেলেও সেগুলো বিক্রি হচ্ছে প্রতি মণ ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা, ৪০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা এবং ছোট জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ২৮ হাজার থেকে ৩২ হাজার টাকা মণ দরে।

বাজারের এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। ইলিশ কিনতে আসা নয়ন চন্দ্র বিশ্বাস বলেন, বৈশাখ উপলক্ষে মাছ কিনতে এসে বড় সাইজের কোনো ইলিশ পাননি। মাঝারি সাইজের কিছু মাছ থাকলেও দাম অনেক বেশি।

আরেক ক্রেতা কবির হোসেন বলেন, পরিবারের আবদারে ইলিশ কিনতে এলেও উচ্চ দামের কারণে না কিনেই ফিরে যেতে হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, ডিজেলের সংকটের কারণে অনেক জেলে সমুদ্রে যেতে পারছেন না। ফলে ইলিশের সরবরাহ কমে গেছে। পাশাপাশি ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে চাহিদা বেড়ে যাওয়ায় দাম আরও বেড়েছে।

আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের এক ব্যবসায়ী বলেন, নিলামের মাধ্যমে মাছ কেনাবেচা হওয়ায় সরবরাহ কম থাকলে দাম বাড়ে। বর্তমানে অধিকাংশ ট্রলার ইলিশ ছাড়া ঘাটে ফিরছে, ফলে বাজারে সংকট তৈরি হয়েছে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, ইলিশের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করা হবে। কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৈশাখ সামনে রেখে ইলিশের বাজারে আগুন, মণপ্রতি দাম ছাড়ালো লাখ টাকা

আপডেট সময় : ১২:৩৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬