মূল অংশে যান

বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে নারীদের সর্বোচ্চ এই আসর। দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

দলে জায়গা পেয়েছেন নাহিদা আক্তার, দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফরিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজ নেহার।

মতামত দিন