ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০১:২৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতের খাঁ পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন– রাজীব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) ও ফরিদ জামান ওরফে কালু মিয়া (৬৪)। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ওই সময় আরও দুজন আহত হন। তারা সবাই বিদ্যুৎ বিভাগের কর্মী।

খিলক্ষেত থানার ওসি আব্দুল আলীম সমকালকে বলেন, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসির (ডেসকোর) একটি দল ঘটনাস্থলে কাজ করছিল। বিকেলে তারা খাঁ পাড়া মন্দিরের পাশে তারের একটি বড় রোল ক্রেন দিয়ে ওপরে তোলার চেষ্টা চালান। তখন পাশের একটি বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে লেগে রোলের তার বিদ্যুতায়িত হয়। এতে সেখানে থাকা পাঁচজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং একজনকে আসিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপর দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওসি জানান, মৃতদের মধ্যে রাজীব হোসেনের বাড়ি বরগুনা সদরের ফুলঝুড়িতে। তাঁর বাবার নাম মোনায়েম হোসেন। রাজ্জাক মিয়ার বাড়ি বরগুনা সদরের বাসুকি এলাকায়। তাঁর বাবার নাম চাঁন মিয়া। আর ফরিদ জামানের বাবার নাম আব্দুস ছালাম। তাঁর বাড়ি জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকায়।

পৃথক ঘটনায় যুবকের মৃত্যু
রাজধানীর শনিরআখড়া এলাকার একটি বাসায় মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল–আমিন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত দেড়টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের প্রতিবেশী মোহাম্মদ রাসেল জানান, শনিরআখড়া এলাকার একটি বাসায় থাকতেন দিনমজুর আল–আমিন। সেখানে মোবাইল ফোনে চার্জ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। তাঁর বাবার নাম আবুল খায়ের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

আপডেট সময় : ০১:২৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬