মূল অংশে যান

উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, ১০ লাখের বেশি মানুষ পানিবন্দি

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাত এবং উজানের ঢলে দেশের বন্যা পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান বন্যা ও পাহাড় ধসে এ পর্যন্ত ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সোমবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, দেশের ১২৭টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে চারটি নদীর তিনটি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরমধ্যে সুরমা নদীর পানি ছাতক (সুনামগঞ্জ) পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপরে; কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ (সিলেট) পয়েন্টে ২৭ সেন্টিমিটার এবং মারকুলি (সুনামগঞ্জ) পয়েন্টে ৭ সেন্টিমিটার ওপরে এবং সোমেশ্বরী নদীর পানি কলমাকান্দা (নেত্রকোণা) পয়েন্টে ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া দেশের ৮২টি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যা বন্যা পরিস্থিতির আরও অবনতির ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে সুরমা, তিস্তা ও মুহুরী নদীর বিভিন্ন পয়েন্ট বর্তমানে সতর্কসীমার কাছাকাছি অবস্থান করছে। ফলে ওইসব অববাহিকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।

মতামত দিন