হাম উপসর্গে আরো ২ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৫:১০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৫৩ জনের মৃত্যু হয়েছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
সংবাদ শিরোনাম ::



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































