মূল অংশে যান

জনমত বার্তার উপদেষ্টা হলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের সম্পাদক মো. নিয়ামত আলী

দেশের অন্যতম শীর্ষস্থানীয় জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘জনমত বার্তা’র উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক মো. নিয়ামত আলী। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী মুখপত্র ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজ’ (DUAN – 1986)-এর সম্পাদক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
আজ শুক্রবার (৩ জুলাই) জনমত বার্তার প্রধান কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সম্মাননা ও পরিচিতি সভায় তাকে নতুন এই পদে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে পত্রিকার পরিচালনা পর্ষদের সদস্য, সম্পাদক এবং জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বিবরণ ও স্বাগত বক্তব্য:
অনুষ্ঠানের শুরুতে জনমত বার্তার পক্ষ থেকে নতুন উপদেষ্টাকে আন্তরিক অভ্যর্থনা দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, মো. নিয়ামত আলীর মতো একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ এবং দূরদর্শী ব্যক্তিত্বের অন্তুর্ভুক্তি জনমত বার্তার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার যাত্রাকে আরও বেগবান করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৬ ব্যাচের এই কৃতি শিক্ষার্থীর দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও সম্পাদকীয় দক্ষতা সংবাদ মাধ্যমটিকে পাঠকপ্রিয়তার নতুন শিখরে নিয়ে যাবে।
পেশাগত পরিচিতি:
মো. নিয়ামত আলী দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকতা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই নিউজের (DUAN 1986) সম্পাদক হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের গৌরবগাথা এবং ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে তিনি নিরলসভাবে কাজ করছেন। এখন থেকে জনমত বার্তার নীতিনির্ধারণী ও সম্পাদকীয় পরামর্শক হিসেবে তিনি তার মেধার স্বাক্ষর রাখবেন।

মতামত দিন