ওসমান হাদি হত্যা: অধিকতর প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৬:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেছেন আদালত।
রবিবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
সংবাদ শিরোনাম ::













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































