ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ কোটির জন্য জেলে যাওয়া রাজপালের হাতে এখন ১২০০ কোটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

দশ কোটি রুপির চেক বাউন্স মামলায় কিছুদিন আগে জেলে যেতে হয়েছিল বলিউড অভিনেতা রাজপাল যাদবকে। ঘটনাটি ঘিরে বি-টাউনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। পরে অন্তর্বর্তী জামিনে মুক্তি পান তিনি।

জামিনে বেরিয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরেন রাজপাল যাদব।

তার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর আইনজীবী ভাস্কর উপাধ্যায়।

অভিনেতা ও তাঁর আইনজীবীর দাবি, মামলার অভিযোগকারী শিল্পপতি মাধব গোপাল আগরওয়াল চেকের নিরাপত্তা অর্থ ও সম্পত্তির কাগজপত্র গ্রহণ করতে অস্বীকার করেছিলেন।

তাদের মতে, মূল উদ্দেশ্য ছিল রাজপালকে জেলে পাঠানো।

জানা গেছে, ২০১০ সালে রাজপাল পরিচালিত প্রথম চলচ্চিত্র আতা পাতা লাপাতা-এ পাঁচ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন আগরওয়াল।

আইনজীবীর অভিযোগ, অতিরিক্ত সুদের কারণে সেই দেনা বেড়ে দাঁড়ায় প্রায় ১০ দশমিক ৪০ কোটি রুপিতে।

ভাস্কর উপাধ্যায় বলেন, “২০১৮ সালে রাজপাল আদালতে নিরাপত্তা অর্থ জমা দিয়েছিলেন এবং সম্পত্তি জব্দ করার প্রস্তাবও করেছিলেন, কিন্তু আগরওয়াল তা নেননি। মূল উদ্দেশ্য কখনো টাকা ছিল না, তিনি চেয়েছিলেন রাজপালকে জেলে দেখতে।”

সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও কথা বলেন রাজপাল।

তিনি জানান, ইতোমধ্যেই ১০টি সিনেমা প্রকল্প হাতে নিয়েছেন, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ হাজার ২০০ কোটি রুপি।

তিনি বলেন, “পরবর্তী সাত বছরে ব্র্যান্ডিংসহ বিভিন্ন প্রজেক্টে কাজ ১ হাজার ২০০ কোটি টাকার। এর মধ্যে চারটি চুক্তি আমার হাতে আছে। এতে ফি ও শেয়ারের বিষয়ও অন্তর্ভুক্ত।”

অভিনেতা আরো জানান, গত কয়েক সপ্তাহে ভক্ত ও বিভিন্ন উৎস থেকে সহায়তা পেয়েছেন।

“গত ২০ দিনে বিভিন্ন উৎস থেকে সমর্থন পেয়েছি। আমি সাহায্যকারীদের ধন্যবাদ জানাতে চাই। তবে তাদের সবাইকে ফেরত দেওয়ার জন্য কিছু সময় দরকার। আমি সম্মানসহ সব টাকা ফেরত দেব।”

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১০ কোটির জন্য জেলে যাওয়া রাজপালের হাতে এখন ১২০০ কোটি

আপডেট সময় : ০২:২৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬