দিনে গরম রাতে শীত
মাঘের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি
- আপডেট সময় : ০১:১৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৬ বার পড়া হয়েছে
মৌসুমের শেষ সময়ে মাঘ মাসের মাঝামাঝিতে এসে জানান দিচ্ছে শীত। দিনের বেলা গরম অনুভুত হলেও রাতে শীত পড়ছে। মৌসুমজুড়ে এবার শীত তুলনামূলক কম ছিল। মাঘ মাসের এই সময় কনকনে ঠান্ডা থাকাটা স্বাভাবিক। কিন্তু এখন দিনের বেলায় গরম পড়ছে। আর সন্ধ্যা হতেই শুরু হয় ঠান্ডা বাতাস। আবহাওয়ার এ তারতম্যের কারণে নানা রোগে ভোগছেন বয়স্ক ও শিশুরা।
আবহাওয়া দপ্তর বলছে, এই সময়ে যে ধরনের আবহাওয়া থাকার কথা তার থেকে দিন ও রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি নাগাদ বেশি আছে। এটা মূলত বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে হচ্ছে।
এ প্রসঙ্গে আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা সোমবার সন্ধ্যায় আমার দেশকে বলেন, বর্তমানে দেশের আকাশ পরিষ্কার থাকায় দিনে সূর্যের আলো থাকছে পুরো সময় ধরে। এতে দিনে কিছুটা গরম অনুভুত হলেও স্বাভাবিক নিয়মেই রাতে ঠান্ডা অনুভুত হচ্ছে। বাতাসের যে গতি এখনো তা উত্তর দিক থেকেই প্রবাহিত হচ্ছে। তবে দিন ও রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নাগাদ বেশি আছে বলে জানান তিনি।
তিনি বলেন, এ অবস্থা কয়েকদিন থাকার পর আগামী ৬ থেকে ৯ ফেব্রুয়ারি নাগাদ তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর ধীরে ধীরে আবার বাড়তে থাকবে। সাধারণত ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীত থাকার কথা; তবে আমাদের দেশে এখন ১৫ ফেব্রুয়ারির পর তেমন আর শীত থাকে না।
এই আবহাওয়াবিদ আরো বলেন, মাঘ মাসে অস্বাভাবিক আবহাওয়া মূলত জলবায়ু পরিবর্তনের জন্য। দিনের বেলা তাপ বিকিরণ কম হয় বলে গরম লাগে। আর বিকালের পর থেকে তাপ বিকিরণ বেশি শুরু হয় বলে ঠান্ডা লাগে।
এদিকে ঠান্ডা-গরমের জন্য ভাইরাস জ্বর, সর্দি, নিউমোনিয়াসহ নানা রোগ আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রতিদিন আউটডোরে এসব রোগে আক্রান্ত রোগীরা নিতে আসছে। এদের মধ্যে যাদের অবস্থা ভালো নয় তাদের ভর্তি করে নেওয়া হচ্ছে। হাসপাতালের চিকিৎসকরা জানান, এবার বিরূপ আবহাওয়ার কারণে বিশেষ করে শিশুরাই বেশি রোগে আক্রান্ত হচ্ছে। শিশুদের গরম কাপড় পড়ানো আর সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া বাইরে বের না করার পরামর্শ দিয়েছেন।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































