ব্রিফিংয়ে রণধীর জয়সোয়াল
জামায়াতের সঙ্গে যোগাযোগকে সেভাবে দেখতে হবে
- আপডেট সময় : ০২:০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ১৭১ বার পড়া হয়েছে
ভারতের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে দেখা করেন, জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগকেও সেভাবে দেখতে হবে বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গত ৩১ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে গত বছর তাঁর বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা জানান। ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন বলে জানান তিনি।
শুক্রবার ব্রিফিংয়ে একজন সাংবাদিক জয়সোয়ালকে প্রশ্নে বলেন, তাঁর জানার বিষয় বাংলাদেশের জামায়াতে ইসলামীর (আমিরের) মন্তব্য নিয়ে। তিনি একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, তাঁর সঙ্গে ভারতের দুজন কূটনীতিক দেখা করেছেন। বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের সঙ্গে ভারত যোগাযোগ করছে। ভারত কি তাহলে জামায়াতে ইসলামীর সঙ্গেও যোগাযোগ করছে?
জবাবে জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। আমাদের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন পক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন। আপনি যাদের কথা উল্লেখ করেছেন, তাদের সঙ্গে যোগাযোগের বিষয়টি সেই প্রেক্ষাপটে দেখা উচিত হবে।’
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত: বিশেষ অতিথি মোঃ নিয়ামতআলী
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা






























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































