ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতার মাহফিলে জামায়াত আমির

চতুর্থ স্তম্ভ ঠিক থাকলে বাকি তিন স্তম্ভ সোজা পথে চলতে বাধ্য হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১৪৯ বার পড়া হয়েছে

ডা. শফিকুর রহমান

সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাহী, বিচার ও আইন বিভাগকে ঠিক রাখতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। চতুর্থ স্তম্ভ ঠিক থাকলে বাকি তিন স্তম্ভ সোজা পথে চলতে বাধ্য হবে।

গতকাল শনিবার রাজধানীর লেডিস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ইফতারে বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদী শাসনামলে গণমাধ্যমে যারা বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে কাজ করেছেন, তাদের কণ্ঠরোধ করা হতো। এর রেশ এখনও চলছে বলে মাঝে মাঝে মনে হয়। ফ্যাসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই।
শফিকুর রহমান বলেছেন, জামায়াত বিরোধী দলে থেকেও সাংবাদিকদের কণ্ঠের পাহারাদারির দায়িত্ব পালন করবে। কিন্তু নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে সরকারি দলকে। সরকারি দল যদি এখান থেকে বিচ্যুত হয়, তাহলে তাদের সোজা রাস্তায় আনতে প্রতিরোধ গড়ে তুলব।

মহানগর জামায়াত আমির নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে ইফতারে অংশ নেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ইফতারে অংশ নেন নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান, সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, দেশ রূপান্তরের প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, সাবেক মহাসচিব এম এ আজিজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইফতার মাহফিলে জামায়াত আমির

চতুর্থ স্তম্ভ ঠিক থাকলে বাকি তিন স্তম্ভ সোজা পথে চলতে বাধ্য হবে

আপডেট সময় : ১১:৫৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬