বুড়িচংয়ে অবৈধ মাটি কাটার এস্কেভেটর বিকল করলেন ইউএনও
- আপডেট সময় : ০২:০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে
কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে পৌরসভার হরিপুর পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। এ সময় খোধাইধূলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়া যায়।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে থাকা মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে পুনরায় অবৈধ কার্যক্রম পরিচালনা করা না যায়।
অভিযানে বুড়িচং থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘বুড়িচং উপজেলায় অবৈধ মাটিকাটা কোনোভাবেই সহ্য করা হবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































