মূল অংশে যান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যরা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেনছ।ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বৃহস্পতিবার এ কথা জানানো হয়। তারেক রহমান তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও তাঁর কন্যা দিনা ইউনূসের সঙ্গে তাঁরা এক ঘণ্টার বেশি সময় অতিবাহিত করেন।

মতামত দিন