ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবেদ আলীর ছেলে সোহানুর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১৫৩ বার পড়া হয়েছে

বাবা আবেদ আলীর সঙ্গে সৈয়দ সোহানুর রহমান। ছবি: সংগৃহীত

প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বছরের জানুয়ারিতে পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত গাড়িচালক আবেদ আলীর বিরুদ্ধে প্রায় পৌনে চার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। একই সঙ্গে তাঁর ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোট তিনটি মামলা করা হয়।

দুদকের মামলায় বলা হয়, আবেদ আলী অবৈধভাবে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকা আয় করেছেন। তদন্তে তাঁর নামে থাকা ১২টি ব্যাংক হিসাবে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা এবং ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ টাকা উত্তোলনের তথ্য পাওয়া যায়। এসব লেনদেনকে সন্দেহজনক উল্লেখ করে সে সময় দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেছিলেন, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ বা সম্পদের উৎস গোপনের অভিযোগ আনা হয়েছে আবেদ আলীর বিরুদ্ধে।

দুদক জানায়, আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তারের বিরুদ্ধেও ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। তদন্তে তাঁর দুটি ব্যাংক হিসাবে ১ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা এবং ১ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। বিষয়টিকে মামলায় সন্দেহজনক লেনদেন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা করে দুদক।

এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্নীতির মামলায় গত বৃহস্পতিবার আদালত আবেদ আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আবেদ আলীর ছেলে সোহানুর রহমান গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬