চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধায় তারা শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে অবস্থান নিয়েছে। আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে।
মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তারা যেহেতু ভারতের অভ্যন্তরে রয়েছে তাই কতজন নারী-পুরুষ বা শিশু আছে তা বলা সম্ভব হচ্ছে না। তবে ২০ জন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।তিনি আরও জানান, সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার মানুষজনও সীমান্তে অবস্থান নিয়েছে।
