যশোরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের জন্য যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সোমবার সকাল সোয়া ১০টার দিকে তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান।
এর আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যশোরের উদ্দেশ্যে রওনা করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম যশোর সফর, যেখানে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিদর্শন এবং বড় রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।
যশোরে পৌছে থেকে সরাসরি শার্শা উপজেলার উলাশীতে গিয়ে উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজ উদ্বোধন করবেন। পরে সেখানে সুধী সমাবেশে অংশ নেবেন।
