মূল অংশে যান

গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদককে অব্যাহতি, আসন সমঝোতা নিয়ে ক্ষোভ এবং আরও যা জানা গেল…

বিএনপির সঙ্গে ‘এক’ আসনের সমঝোতা ঘিরে গণ অধিকার পরিষদের ভেতরে অসন্তোষ প্রকাশ্যে এসেছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সভাপতির আসন সমঝোতা করা, দপ্তর সম্পাদকের নামে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া এবং এ জন্য তাঁকে সাময়িক অব্যাহতির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর নানা নাটকীয়তা লক্ষ করা গেছে। গণ অধিকার পরিষদের মধ্যে টানাপোড়েন এমন পর্যায়ে পৌঁছেছে যে দলটি কার্যত দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে। দুপুর ১২টা ১৮ মিনিটের দিকে গণমাধ্যমের জন্য খোলা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে (গণ অধিকার পরিষদ প্রেস উইং) একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর ছিল দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের।

মতামত দিন