ইউনিসেফ থেকে হামের টিকা কিনছে সরকার, বরাদ্দ ৪১২ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০১:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফ থেকে হামের টিকা কিনছে সরকার। চলতি অর্থবছরের প্রয়োজনীয় টিকা কেনায় ৪১২ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দের অনুমোদন মিলেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে।
বুধবার বেলা পৌনে ১১টায় সচিবালয়ে হওয়া এ বৈঠকে টিকা কেনার সিদ্ধান্তে কমিটির সায় মিলেছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬৬ হাজার ১৭০ জন; চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৬২ হাজার ২৯২ জন।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
সংবাদ শিরোনাম ::


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































