জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু
- আপডেট সময় : ১১:২৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১১২ বার পড়া হয়েছে
জামালপুরের মেলান্দহে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ওই এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।
রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে মা ও দুই মেয়ে নিজ বসতঘরের একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। শেষ রাতে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের পাশে থাকা একটি বিশাল মেহগনি গাছ উপড়ে সরাসরি টিনের ঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা তিনজনই গাছের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
রাতের অন্ধকার এবং বৈরী আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। সকালে স্থানীয়রা গাছ চাপা পড়া ঘরের অবস্থা দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গাছ কেটে তিনজনের মরদেহ উদ্ধার করে।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা





























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































