মূল অংশে যান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলের তোড়া দিয়ে বাসায় স্বাগত জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর বেইলি রোডে।ছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাতে নাহিদ তারেক রহমানকে আহ্বান জানিয়ে বলেছেন, রাজনৈতিক মতভিন্নতা সত্ত্বেও সবাই যাতে একসঙ্গে থাকতে পারেন, সংলাপের মধ্য দিয়ে যাতে যেকোনো সমস্যার সমাধানে পৌঁছানো যায়। বিএনপির পক্ষ থেকেও এ ব্যাপারে জোর দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পাওয়ার দুই দিন পর আজ রোববার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর বেইলি রোডে এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যান তারেক রহমান। তাঁর সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও ছিলেন।

মতামত দিন