ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাজধানীতে কখন কোথায় যাবেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০১:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রোববার ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন।

শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনি এলাকা ইসিবি চত্বরে বেলা ২টায় প্রথম জনসভায় যোগ দেবেন তারেক রহমান।

এরপর ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বর-সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণে দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার ও আগামীকাল সোমবার এসব জনসভায় বক্তব্য দেবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আজ রাজধানীতে কখন কোথায় যাবেন তারেক রহমান

আপডেট সময় : ০১:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬