জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
- আপডেট সময় : ০২:০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৬০ বার পড়া হয়েছে
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি: ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেইজ থেকে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
মঙ্গলবার বিকেলে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকার ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
এছাড়া শফিকুর রহমানের সঙ্গে দেখা করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের, নেপালের পররাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল বালা নন্দ শর্মা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী, যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়কমন্ত্রী সীমা মালহোত্রা, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির।
নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার ঢাকায় আসেন ভারতের স্পিকার ওম বিড়লা এবং বিক্রম মিশ্রি। তাঁরা নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ ভবনে দেখা করেন। তবে বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করেছেন শুধু ভারতীয় পররাষ্ট্র সচিব।
ঢাকার ভারতীয় হাইকমিশন ভেরিফায়েড ফেসবুক পেইজে সাক্ষাতের ছবি প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের অবকাশে বাংলাদেশের বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই দেশের সম্পর্কের জনগণ-কেন্দ্রিক প্রকৃতির ওপর গুরুত্ব আরোপ করে শফিকুর রহমানকে তাঁর নতুন ভূমিকার জন্য শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও ভারতের বিদ্যমান গভীর সভ্যতাগত বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন এবং আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বলে হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































