মূল অংশে যান
শাকিল খান। ছবি: সংগৃহীত

নিজেকে কখনোই সুপারস্টার ভাবিনি: শাকিল খান

নানা উত্থান–পতনের মধ্য দিয়েই এগিয়ে গেছে চিত্রনায়ক শাকিল খান-এর দীর্ঘ অভিনয়জীবন। সময়ের সঙ্গে বদলেছে চলচ্চিত্রের ভাষা ও দর্শকের রুচি, তবে কাজের প্রতি দায়বদ্ধতা আর পরিশ্রম দিয়ে বারবার নিজের অবস্থান প্রমাণ করেছেন তিনি। জনপ্রিয়তা থাকলেও নিজেকে কখনোই ‘সুপার স্টার’ ভাবেননি—বরং সব সময়ই নিজেকে একজন অভিনেতা হিসেবেই দেখতে চেয়েছেন শাকিল খান।

সম্প্রতি এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পর নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, আমি নিজেকে কখনোই সুপার স্টার ভাবিনি। একজন অভিনেতা হিসেবেই কাজ করতে চেয়েছি। এই জায়গায় আসতে আমাকে অনেক কষ্ট আর পরিশ্রম করতে হয়েছে।

নতুন বছরের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে শাকিল খান জানান, চলচ্চিত্রই তাঁর মূল ভাবনার জায়গা। শাকিল খান বলেন, ‘নতুন বছরে অনেক নতুন ও ভিন্নধারার কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি। আপাতত বিস্তারিত কিছু বলতে চাই না। সময় হলে সবই জানাবো।’

মতামত দিন