ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় এইডসে পাঁচ মাসে সাতজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০১:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে

চলতি বছরের প্রথম পাঁচ মাসে কুমিল্লায় এইডসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এইচআইভি সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৩৭ জন। স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, জেলায় এইচআইভি সংক্রমণের হার ধীরে ধীরে বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের এইচআইভি/এইডস এইচটিসি-এআরটি সেন্টারের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সাতজন এইডস রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে দুজন, মার্চে একজন, এপ্রিলে একজন এবং মে মাসে তিনজন মারা যান।

এইচআইভি/এইডস এইচটিসি-এআরটি সেন্টারের কাউন্সেলর কাম অ্যাডমিন আরিফ হাসান জানান, সবশেষ গত ২৫ মে ২১ বছর বয়সি বিবাহিত এক যুবকের মৃত্যু হয়। এর আগে ১৩ মে ৪৯ বছর বয়সি একজন এবং ৮ মে ৩৫ বছর বয়সি আরেক ব্যক্তি মারা যান। মৃতদের সবাই কুমিল্লা জেলার বাসিন্দা।

সেন্টার সূত্রে জানা গেছে, বর্তমানে কুমিল্লা জেলায় ৩৮৫ জন এইচআইভি সংক্রমিত ব্যক্তি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের প্রথম পাঁচ মাসে কুমেক এআরটি সেন্টারে ৬৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৭ জনের শরীরে এইচআইভি সংক্রমণ শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে চারজন একই সঙ্গে যক্ষ্মা (টিবি) ও এইচআইভিতে আক্রান্ত।

স্বাস্থ্যকর্মীরা জানান, নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ আচরণ ও সংক্রমণ উৎসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে পাঁচজন পুরুষ যৌনকর্মী, ১৮ জন পুরুষের সঙ্গে পুরুষের যৌন সম্পর্কের ইতিহাস রয়েছে, তিনজন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সংক্রমিত এবং দুজন বিদেশে অবস্থানকালে আক্রান্ত হন। এছাড়া একজন নারী যৌনকর্মীর মাধ্যমে সংক্রমিত হয়েছেন এবং দুজন সাধারণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাকি ছয়জনের সংক্রমণ-সম্পর্কিত তথ্য এখনো চূড়ান্তভাবে হালনাগাদ করা হয়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের পরিচয় ও ব্যক্তিগত তথ্য কঠোর গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হয় এবং চিকিৎসা কার্যক্রমও সে নীতিমালা অনুসরণ করে পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুমিল্লায় এইডসে পাঁচ মাসে সাতজনের মৃত্যু

আপডেট সময় : ০১:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬