ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশী প্রবাসী

ইরান থেকে ফেরানো হচ্ছে বাংলাদেশিদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

ইরান থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। সব কিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম তাদের সড়কপথে ইরান সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। পরে বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে।

তারা আরো জানান, বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান যা‌চ্ছেন। এ ছাড়া প্রত্যাবাসনে সহ‌যো‌গিতা কর‌তে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তাও মঙ্গলবার রা‌তে বাকুর উদ্দেশে রওনা হ‌য়ে‌ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশী প্রবাসী

ইরান থেকে ফেরানো হচ্ছে বাংলাদেশিদের

আপডেট সময় : ০৪:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬