ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বিদ্যমান দাম জুলাই মাসেও বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে চার টাকা ৪৪ পয়সা কমিয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি বিভাগ ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পৃথক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জুলাইয়ের জন্য এ মূল্যহার ঘোষণা করেছে।
জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে
0 জন পাঠক প্রতিক্রিয়া জানিয়েছেন
