ক্রিকেট
বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও
- আপডেট সময় : ০১:৩৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে
আইসিসির প্রতিনিধিদের সঙ্গে গতকালের সভায় ভারতে দল না পাঠানোর ব্যাপারে আরও একবার নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওদিকে আজ পাকিস্তানের সংবাদমাধ্যম খবর দিয়েছে, ভারতে টি–টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার দাবিতে বাংলাদেশের অবস্থানের পক্ষ নিয়েছে পাকিস্তান। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ আরও আগেই দেখানো পাকিস্তান নাকি এবার বলেছে, বাংলাদেশের দাবি পূরণ না হলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারাও।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবর, ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতির সিদ্ধান্তে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে পিসিবি। সংবাদমাধ্যমটির দাবি, ভারত সফরে দল না পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এ ব্যাপারে বিসিবি বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে জিও নিউজ বলেছে, বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরিয়ে বিশ্বকাপ আয়োজন করা হলে পাকিস্তানও টি–টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। পাকিস্তান মনে করে, বাংলাদেশের দাবি যুক্তিসংগত এবং তা পূরণ করা উচিত। অবশ্য পিসিবি থেকে নাকি স্থানীয় সংবাদমাধ্যমকে আগেই বলা হয়েছিল, বাংলাদেশের দাবি মেনে ভারত থেকে তাদের ম্যাচ না সরালে পাকিস্তান সবাইকে চমকে দেওয়ার মতো কিছু করবে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা





























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































