আরো ২০ মিনিট বাড়ল মেট্রো রেল চলাচলের সময়, ৭ জুন থেকে কার্যকর
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ১২:৪৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতে মেট্রো রেল চলাচলের সময় আরো ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ৭ জুন (রবিবার) থেকে নতুন সময়সূচি কার্যকর হওয়ার কথা রয়েছে।
বুধবার (৩ জুন) মেট্রো রেলের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, উত্তরা ও মতিঝিল–উভয় প্রান্ত থেকে সর্বশেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানোর প্রস্তাব অনুমোদন হয়েছে।
বর্তমানে সপ্তাহের ৭ দিনই উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
সংবাদ শিরোনাম ::













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































