মূল অংশে যান
জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে লিখিত প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ ইনসেনটিভ মিলবে: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আকর্ষণ করার লক্ষ্যে এক যুগান্তকারী ও নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশি কিংবা বিদেশি যে কোনো নাগরিক যদি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বা এফডিআই নিয়ে আসতে পারেন, তবে বিনিয়োগ করা সেই অর্থের ওপর ১.৫ শতাংশ হারে কনসালটেন্ট ফি বা কমিশন যেটাই বলুন তাদেরকে আমরা দেব, ইনসেনটিভ তাদেরকে আমরা দেব।

বিদেশে বসবাসরত যোগ্য ও মেধাবী প্রবাসী বাংলাদেশি অর্থাৎ ডায়াসপোরাদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ বাড়াতে সরকার এই বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।

এই সিদ্ধান্তের ফলে প্রবাসীরা বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বুধবার জাতীয় সংসদে নারী আসনে সংসদ সদস্য বেগম জহরত আদিব চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মতামত দিন