ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আইজিপির অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না ইউনিটপ্রধানেরা

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়া কোনো ইউনিটপ্রধানের কর্মস্থল ত্যাগকে ‘শৃঙ্খলাবহির্ভূত’ কাজ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে ‘কড়াকড়ি’ নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

২০ জানুয়ারির ওই চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা গেছে, কোনো কোনো ইউনিটপ্রধান পুলিশ সদর দপ্তরের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। বিষয়টি শৃঙ্খলাপরিপন্থী উল্লেখ করে ছুটি অথবা অন্য কোনো উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগের আগে ইউনিটপ্রধানদের অবশ্যই পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পূর্বানুমতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠির অনুলিপি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, র‍্যাবের মহাপরিচালক, পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) পুলিশের সব ইউনিটপ্রধান, সব রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি), দেশের মহানগর পুলিশের সব কমিশনার এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পুলিশ বাহিনীর শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিটপ্রধানদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। এ কারণে ভবিষ্যতে নির্দেশনা অমান্য করে কর্মস্থল ত্যাগ করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক শৃঙ্খলা আরও জোরদার হবে বলে আশা করছে পুলিশ সদর দপ্তর।

খোঁজ নিয়ে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ রয়েছে। এ কারণে পুলিশের সব ইউনিট প্রধানকে নির্বাচনের আগপর্যন্ত কর্মস্থল ত্যাগ না করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আইজিপির অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না ইউনিটপ্রধানেরা

আপডেট সময় : ০২:২৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬