মূল অংশে যান
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন আজ বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেতন কমিশনের প্রতিবেদন জমা দেয়। ছবি– প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সৌজন্যে

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা

সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতা ১০০ থেকে ১৪২ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে বেতন কমিশন। তবে গ্রেড (ধাপ) রাখার আগের মতোই ২০টি। সর্বনিম্ন অর্থাৎ ২০তম ধাপে মূল বেতন ২০ হাজার টাকা আর সর্বোচ্চ অর্থাৎ প্রথম ধাপে নির্ধারিত ১ লাখ ৬০ হাজার টাকার সুপারিশ করা হয়েছে।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন আজ বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেতন কমিশনের প্রতিবেদন জমা দেয়।

এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থসচিব খায়রুজ্জামান মজুমদারসহ কমিশনের সব পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। সুপারিশ পর্যালোচনা করে সরকার পরে প্রজ্ঞাপন জারি করবে।

মতামত দিন