মূল অংশে যান
ববি হাজ্জাজ

ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ বলা দেওয়া বক্তব্যটি প্রত্যাহার করে নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সম্প্রতি এক পডকাস্টে দেওয়া তার এই বক্তব্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দিয়েছেন একদল শিক্ষার্থী। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে তুমুল সমালোচনার মুখে নিজের বক্তব্য সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে তিনি দাবি করেছেন, তার বক্তব্য “ভুলভাবে উপস্থাপন করা হয়েছে” এবং এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “সময় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও বেশি বিশ্বমানের গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত করার।” তার দাবি, বক্তব্যের উদ্দেশ্য কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মর্যাদা বা অবদানকে খাটো করা ছিল না।

মতামত দিন