পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমার পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আমি দেখছি দেশে কিছুই বদলায়নি। একইভাবে যারা ঘুস খেত, তারা এখনো ঘুস খায়। তাই জুলাইয়ের চেতনা ধারণ করে রাষ্ট্র ও সমাজে পরিবর্তন আনতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর সার্কিট হাউসে ডিএফপি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
