আমলাদের শাসক নয়, সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে: স্পিকার
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ১১:৩১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪ বার পড়া হয়েছে
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্রকে অর্থবহ করতে রাষ্ট্রের আমলাতন্ত্রকে সঠিক ভূমিকা পালন করতে হবে। আগামী দিনগুলোতে আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।জেলাপ্রশাসক সম্মেলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া স্বাগত বক্তব্য প্রদান করেন। জেলা প্রশাসকগণের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন রাঙ্গামাটি জেলার জেলাপ্রশাসক মিজ নাজমা আশরাফী, বগুড়ার জেলাপ্রশাসক মো. তৌফিকুর রহমান এবং রাজশাহীর বিভাগীয় কমিশনার এ, এন, এম বজলুর রশীদ। এসময় ধন্যবাদসূচক বক্তব্য জ্ঞাপন করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
সংবাদ শিরোনাম ::












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































