ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে ১১টি বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামী নভেম্বর মাসে ঢাকায় পরবর্তী মহাপরিচালক পর্যায়ের সম্মেলন আয়োজনের বিষয়েও দুই দেশ সম্মত হয় বলে জানানো হয়েছে। বিজিবি ও বিএসএফের যৌথ বিবৃতিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজিবি থেকে শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে ৫৭তম সীমান্ত সম্মেলন ৮ থেকে ১১ জুন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। বিজিবির ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন ও অন্যান্য সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করেন। অপরদিকে, ভারতের ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফের মহাপরিচালক শ্রী প্রবীন কুমার। উভয় প্রতিনিধিদল আগামী নভেম্বর মাসে বাংলাদেশে (ঢাকা) পরবর্তী মহাপরিচালক পর্যায়ের সম্মেলন আয়োজনের বিষয়ে সম্মত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনে

আপডেট সময় : ০৭:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬