চাঁপাইনবাবগঞ্জ
বিজিবির অভিযানে ৫৪ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০৩:০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ দিয়ে ভারতে যাওয়ার সময় অবৈধভাবে পাচারকালে স্বর্ণের বারসহ মো. সনি (২৭) নামে এক বাংলাদেশী গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৫টার সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্টে এ ঘটনা ঘটে। এ সময় সনির কাছ থেকে ২৩১.৮১ গ্রাম খাঁটি স্বর্নের দুটি বার পাওয়া গেছে, যার বাজারমূল্য ৫৩ লক্ষ ৯৪ হাজার ৬০০ টাকা।
তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জয়ধরখালি বড়বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, গত বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৫টার দিকে আইসিপিতে কবর্তব্যরত বিজিবি সদস্যরা আর্চওয়ে মেটাল ডিকেটর দিয়ে নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনাকালে সনির দেহের অভ্যন্তরে ধাতব বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে। এ সময় তাঁকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে তিনি নিজের নিকট স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে শিবগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করানো হলে পায়ু পথে দুটি স্বর্ণের বার পাওয়া যায়।
বিজিবি আরো জানায়, বার দুটি জেলার দুইটি পৃথক জুয়েলারী সমিতিকে দিয়ে পরীক্ষা করিয়ে খাঁটি স্বর্ণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই শিবগঞ্জ থানায় মামলা করে আসামীকে পুলিশে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে (১৩মার্চ) চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯) বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অভিযানটি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারিরা অভিনব পন্থা ও অপকৌশল গ্রহণ করলেও বিজিবি তা নস্যাৎ করেছে। বিজিবি যে কোনো চোরাচালান রোধে সর্বদা কাজ করে যাচ্ছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত: বিশেষ অতিথি মোঃ নিয়ামত আলী
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































