সফলভাবে নির্বাচন আয়োজন নিয়ে চীনের রাষ্ট্রদূতের শুভকামনা
- আপডেট সময় : ০১:০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১৫৩ বার পড়া হয়েছে
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ১৮ জানুয়ারি ২০২৫, ঢাকা ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে নেওয়া
বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণপ্রক্রিয়ায় বেইজিংয়ের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের বিষয়ে চীনের শুভকামনা জানিয়েছেন। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় চীনের রাষ্ট্রদূত এ আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক ফেসবুক বার্তায় জানিয়েছে, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও উন্নয়ন সহযোগিতা পুনর্ব্যক্ত করেন।
তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এবং প্রস্তাবিত বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতালের প্রসঙ্গ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত জানান, তিনি তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। প্রকল্পের চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
রাষ্ট্রদূত বাংলাদেশে চলমান গণতান্ত্রিক উত্তরণপ্রক্রিয়ায় তাঁর সরকারের অব্যাহত সমর্থন পুনরায় নিশ্চিত করেন এবং আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য শুভকামনা জানান।
দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। পাশাপাশি পারস্পরিক কল্যাণে সহযোগিতা আরও জোরদার করার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































