ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের বৈঠকে সমঝোতা, শুক্রবার থেকেই আবার বিপিএল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০১:২০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ১৬৬ বার পড়া হয়েছে

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার ফিরছে বিপিএলশা

আগামীকাল শুক্রবার থেকেই আবার শুরু হচ্ছে বিপিএল। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের কারণে তাঁর পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের  দুটি ম্যাচই বয়কট করেন ক্রিকেটাররা। এই দুটি ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান।

গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এর আগে রাত আটটার দিকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা। পরে রাত সাড়ে দশটার দিকে নাভানা টাওয়ারে যান ক্রিকেটাররাও। তাদের সঙ্গে বৈঠকের পরই বিপিএল শুরুর ঘোষণা দেওয়া হলো।

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানসের ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচ দুটি শুক্রবার দুপুর দুইটা ও সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে। শুক্রবারে পূর্ব নির্ধারিত ম্যাচগুলো হবে শনিবার। শনিবারের ম্যাচগুলো হবে ১৮ জানুয়ারি।

বলা হয়, শূন্য মাঠের চেয়ে বিষণ্ন কিছু আর হয় না। খেলোয়াড়বিহীন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামকে বৃহস্পতিবার তেমনই বিষণ্ন মনে হচ্ছিল

এ ছাড়া এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ আগামী ১৯ জানুয়ারি হওয়ার কথা থাকলেও তা ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি আগের মতোই রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাতের বৈঠকে সমঝোতা, শুক্রবার থেকেই আবার বিপিএল

আপডেট সময় : ০১:২০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬