ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেলেন হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

পরিবহন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজের সম্মানিত চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. কফিল উদ্দিন আর নেই। রবিবার (৩১ মে, ২০২৬) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুর খবরে দেশের পরিবহন সেক্টর ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির শীর্ষ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দেশের যাতায়াত ও পরিবহন ব্যবস্থার আধুনিকায়নে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে মরহুম কফিল উদ্দিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মারা গেলেন হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন

আপডেট সময় : ০৩:২১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬