খিলগাঁওয়ে জুয়েলার্সের দেয়াল ভেঙে ২২০ ভরি স্বর্ণ, রুপার গহনা চুরি
- আপডেট সময় : ০১:৪৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় আশেকে রাসুল জুয়েলার্স থেকে বুধবার রাতে ২২০ ভরি স্বর্ণ ও রুপার গহনা চুরি হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানতে পারেন মালিক। তিনি জানান, স্বর্ণ ও রুপা ছাড়াও দোকান থেকে নগদ এক লাখ ৪০ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।
খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম সমকালকে বলেন, গোড়ান টেম্পো স্ট্যান্ড এলাকার ওই জুয়েলার্সের মালিক আমিরুল ইসলাম মনা। বুধবার রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। বৃহস্পতিবার সকালে তাঁর পাশের দোকানের মালিক এসে দুই দোকানেরই শাটার ভাঙা দেখতে পান। তিনি নিজের দোকানে ঢুকে দেখেন, ভেতরে তছনছ করা এবং পাশের দেয়াল ভাঙা। দেয়ালের ওপাশেই জুয়েলার্স। জুয়েলার্স মালিক মনা পরে পুলিশকে জানান, তাঁর দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ১৫০ ভরি রুপা ও নগদ প্রায় দেড় লাখ টাকা চুরি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।
ওসি বলেন, একটি বাড়ির নিচতলায় পাশাপাশি জুয়েলার্স ও হোমিওপ্যাথিক ওষুধের দোকান। দেখে মনে হয়েছে, পরিকল্পিতভাবে আগে ওষুধের দোকানে ঢোকে চোর চক্র। পরে দুই দোকানের মাঝে থাকা দেয়াল ভেঙে স্বর্ণের দোকানে যায় তারা। চুরির সময় ওই ভবনে কোনো নিরাপত্তাকর্মী ছিলেন না। জুয়েলার্স মালিকের দাবি, চুরির সময় সিসিটিভি ফুটেজ রেকর্ড রাখার ডিভাইসটিও নিয়ে গেছে চোরেরা। তবে আশপাশের সিসি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
জুয়েলার্স মালিক আমিরুল ইসলাম বলেন, ‘পাশের হোমিও ফার্মেসির মালিকের কাছ থেকে খবর পেয়ে এসে দেখি আমার সব শেষ। দোকানের ডিসপ্লে ও লকার ভেঙে স্বর্ণ ও রুপার গহনা, টাকা সব নিয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।’ চুরির ঘটনায় আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ওই এলাকার ব্যবসায়ী আব্দুল হান্নান সাংবাদিকদের বলেন, ‘শাটার ভেঙে, দেওয়াল ভেঙে চুরি-ডাকাতি হলে আমরা ব্যবসায়ীরা কোথায় যাব?’ এর আগে ৫ জানুয়ারি ভোরে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজার এলাকায় নিউ রানা জুয়েলার্সের শাটার ও কলাপসিবল গেট ভেঙে দুর্ধর্ষ চুরি হয়।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পানির নিচে: চরম ভোগান্তিতে হাজারো যাত্রী ও বাসিন্দা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম অর্ধবেলা বন্ধ
স্বাস্থ্যমন্ত্রীর হাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির প্রস্তাবপত্র হস্তান্তর করেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আধূনিক বাংলাদেশ এর ব্রান্ড এম্বাসেডর মো নিয়ামত আলী
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা
তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের মতবিনিময় সভা























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































