ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই রেস্তোরাঁকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুইটি রেস্তোরাঁকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে বিভিন্ন রেস্তোরাঁ ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে খোলা লবণ ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার (১ মার্চ) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম। এ সময় রেস্তোরাঁ, খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শন করে অনিয়মের প্রমাণ পেয়ে জরিমানা ও সতর্কবার্তা প্রদান করা হয়।

এছাড়া বিসিক এলাকায় একটি সেমাই কারখানায় খোলা লবণ ব্যবহারের প্রমাণ পাওয়ায় কিছু লবণ বিনষ্ট করা হয়।

আদালতের সঙ্গে থাকা র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনোয়ার হোসেন বলেন, অভিযানে শান্তিমোড়ে অবস্থিত ওসামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং বিশ্বরোড মোড়ের তামান্না সুইট অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।’

অভিযানকালে সংশ্লিস্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই রেস্তোরাঁকে জরিমানা

আপডেট সময় : ০১:৫৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬