ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের পর শপথ নিলেন এনসিপির সংসদ সদস্যরা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০২:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৭৯ বার পড়া হয়েছে

শপথ নিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার দুপুর দেড়টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়।

এনসিপির সংসদ সদস্যদের শপথবাক্য পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় এনসিপি।

এর আগে এনসিপি জানিয়েছিল, নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন। বিএনপির জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এ কথা ভাবছেন তারা। তবে বিষয়টি চূড়ান্তভাবে জানায়নি এনসিপি।

এর আগে দুপুরে জামায়াত জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াতের পর শপথ নিলেন এনসিপির সংসদ সদস্যরা

আপডেট সময় : ০২:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬