ঝুঁকিতে আরও পাঁচ হাজার বিঘা
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাজার বিঘা জমির পাকা ধান
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ২২ বার পড়া হয়েছে
কয়েক দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওরাঞ্চলের প্রায় এক হাজার বিঘা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তাদের আশঙ্কা, আগামী দুই থেকে তিনদিন পানি বাড়তে থাকলে আরও অন্তত চার থেকে পাঁচ হাজার বিঘা জমির ধান তলিয়ে যেতে পারে। এতে বর্গাচাষি ও ঋণগ্রস্ত কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
এদিকে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে আগাম বন্যার শঙ্কা তৈরি হওয়ায় নাসিরনগরেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কৃষকদের একটাই প্রশ্ন, ‘ধান কি ঘরে তুলতে পারব?’
নাসিরনগর উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্য মতে প্রায় এক হাজার বিঘা পাকা জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে স্থানীয় কৃষকদের দাবি এ সংখ্যা আরও বেশি হতে পারে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
সংবাদ শিরোনাম ::


























































































































































































































































































































































































































































































































































































































































































































































































